প্রকাশকের কথা
বিসমিল্লাহির রাহমানির রাহীম
হুজ্জাতুল ইসলাম আব্বাস আযিযী সাহেব ইরানের ধর্মীয় শিক্ষা নগরী ‘কোম’-এর একজন আলেম ও বাসিন্দা। ধর্মের সুন্দর জিনিসগুলো তিনি মানুষের জন্য উৎসাহ মিশিয়ে উপস্থাপন করেন। ফার্সী ভাষায় রচিত তার বেশ কয়েকটি বই থেকে আমরা এ বইটি প্রথমে নির্বাচন করেছি। কারণ, বইটি মুসলমানদের সব মাযহাবের মানুষের মনে আনন্দ ও উপকার এনে দিবে বলে আমাদের বিশ^াস। ‘বিসমিল্লাহ’-র বরকত ও এর গভীর জগতের সাথে আমাদের নতুনভাবে পরিচয় শুরু হতে পারে এ বইটির মাধ্যমে।
বিজ্ঞ পাঠকদের দৃষ্টি আকর্ষণ করছি, রাসূলুল্লাহ (সা.)-এর বংশের ইমামগণ ও বিশিষ্ট ব্যক্তিদের নামের পরে “আল্লাহুম্মা সাল্লে আলা মুহাম্মাদ ও আলে মুহাম্মাদ (হে আল্লাহ, মুহাম্মাদ ও মুহাম্মাদের রক্ত সম্পর্কীয় পরিবার ও বংশের ওপর কল্যাণ বর্ষণ করুন)” বলা উত্তম বিধায় তাদের নামের পরে (দ.) লেখা হয়েছে।
এ বইটি ‘সুদৃষ্টি প্রকাশ’-এর প্রথম উদ্যোগ। আশা করি ‘বিসমিল্লাহ’-র বরকত আপনাদের হৃদয় জয় করবে এবং পরিবারে এর বরকত এনে দিবে। আল্লাহ আপনাদের সব ভালো দোয়া কবুল করুন, দীর্ঘ এবং সফল জীবন দান করুন। আমীন ইয়া রাব্বাল আলামীন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়েদিনা মুহাম্মাদিন ওয়া আলেহি ত্তাহেরীন।
প্রকাশক
২০ জমাদিউস্সানি, ১৪৪২ হিজরি
Comments
Post a Comment