ভূমিকা বিসমিল্লাহির রাহমানির রাহীম قٰالَ اللهُ تَعٰالٰى : ্রوَ مِنْ آيٰاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجـًا لِّتَسْكُنُوْا إِلَيْهٰا وَ جَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَ رَحـْـمَةً إِنَّ فِيْ ذٰلِكَ لَاٰيٰاتٍ لِقَوْمٍ يَّتَفَكَّرُوْنَ আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা বলেন: “এবং তার নিদর্শনগুলোর একটি হলো যে, তিনি তোমাদের জন্য সঙ্গিনী সৃষ্টি করেছেন তোমাদের সত্তা থেকেই, যেন তোমরা তাদের মাঝে আরাম খুঁজে পাও এবং তিনি তোমাদের মাঝে মমতা ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয়ই এতে নিদর্শন আছে ঐ ব্যক্তিদের জন্য―যারা গভীরভাবে চিন্তা করে।” [সূরা রূম: ২১] বিয়ে সম্পর্কে রাসূলুল্লাহ (সা.) বলেছেন: “আল্লাহর কাছে একজন ঘুমন্ত বিবাহিত ব্যক্তির মর্যাদা, সারা দিন রোজা রাখা এবং সারা রাত নামাজ পড়া অবিবাহিত ব্যক্তির চেয়ে উত্তম।” [বিহারুল আনওয়ার, খÐ-১০৩, পৃষ্ঠা-২২১] “তোমাদের মৃত ব্যক্তিদের মধ্যে সবচেয়ে কলুষিত হলো অবিবাহিতরা।” [আত্্-তাহ্যীব, খÐ-৭, পৃষ্ঠা-২৩৯] “হে যুবকেরা, যদি তোমাদের কেউ বিয়ে করতে সক্ষম হও, তাহলে বিয়ে কর; কারণ, নিশ্চয়ই তা তোমাদের দৃষ্টিকে ফিরিয়ে আনে [অন্য নারীদের দিক থেকে] ...