Skip to main content

Posts

বিয়ে বেহেশতের পথ

  ভূমিকা বিসমিল্লাহির রাহমানির রাহীম قٰالَ اللهُ تَعٰالٰى : ্রوَ مِنْ آيٰاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجـًا لِّتَسْكُنُوْا إِلَيْهٰا وَ جَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَ رَحـْـمَةً إِنَّ فِيْ ذٰلِكَ لَاٰيٰاتٍ لِقَوْمٍ يَّتَفَكَّرُوْنَ আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা বলেন: “এবং তার নিদর্শনগুলোর একটি হলো যে, তিনি তোমাদের জন্য সঙ্গিনী সৃষ্টি করেছেন তোমাদের সত্তা থেকেই, যেন তোমরা তাদের মাঝে আরাম খুঁজে পাও এবং তিনি তোমাদের মাঝে মমতা ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয়ই এতে নিদর্শন আছে ঐ ব্যক্তিদের জন্য―যারা গভীরভাবে চিন্তা করে।” [সূরা রূম: ২১] বিয়ে সম্পর্কে রাসূলুল্লাহ (সা.) বলেছেন:  “আল্লাহর কাছে একজন ঘুমন্ত বিবাহিত ব্যক্তির মর্যাদা, সারা দিন রোজা রাখা এবং সারা রাত নামাজ পড়া অবিবাহিত ব্যক্তির চেয়ে উত্তম।” [বিহারুল আনওয়ার, খÐ-১০৩, পৃষ্ঠা-২২১]  “তোমাদের মৃত ব্যক্তিদের মধ্যে সবচেয়ে কলুষিত হলো অবিবাহিতরা।”  [আত্্-তাহ্যীব, খÐ-৭, পৃষ্ঠা-২৩৯]  “হে যুবকেরা, যদি তোমাদের কেউ বিয়ে করতে সক্ষম হও, তাহলে বিয়ে কর; কারণ, নিশ্চয়ই তা তোমাদের দৃষ্টিকে ফিরিয়ে আনে [অন্য নারীদের দিক থেকে] ...
Recent posts

বিসমিল্লাহর বরকত

  প্রকাশকের কথা বিসমিল্লাহির রাহমানির রাহীম হুজ্জাতুল ইসলাম আব্বাস আযিযী সাহেব ইরানের ধর্মীয় শিক্ষা নগরী ‘কোম’-এর একজন আলেম ও বাসিন্দা। ধর্মের সুন্দর জিনিসগুলো তিনি মানুষের জন্য উৎসাহ মিশিয়ে উপস্থাপন করেন। ফার্সী ভাষায় রচিত তার বেশ কয়েকটি বই থেকে আমরা এ বইটি প্রথমে নির্বাচন করেছি। কারণ, বইটি মুসলমানদের সব মাযহাবের মানুষের মনে আনন্দ ও উপকার এনে দিবে বলে আমাদের বিশ^াস। ‘বিসমিল্লাহ’-র বরকত ও এর গভীর জগতের সাথে আমাদের নতুনভাবে পরিচয় শুরু হতে পারে এ বইটির মাধ্যমে। বিজ্ঞ পাঠকদের দৃষ্টি আকর্ষণ করছি, রাসূলুল্লাহ (সা.)-এর বংশের ইমামগণ ও বিশিষ্ট ব্যক্তিদের নামের পরে “আল্লাহুম্মা সাল্লে আলা মুহাম্মাদ ও আলে মুহাম্মাদ (হে আল্লাহ, মুহাম্মাদ ও মুহাম্মাদের রক্ত সম্পর্কীয় পরিবার ও বংশের ওপর কল্যাণ বর্ষণ করুন)” বলা উত্তম বিধায় তাদের নামের পরে (দ.) লেখা হয়েছে। এ বইটি ‘সুদৃষ্টি প্রকাশ’-এর প্রথম উদ্যোগ। আশা করি ‘বিসমিল্লাহ’-র বরকত আপনাদের হৃদয় জয় করবে এবং পরিবারে এর বরকত এনে দিবে। আল্লাহ আপনাদের সব ভালো দোয়া কবুল করুন, দীর্ঘ এবং সফল জীবন দান করুন। আমীন ইয়া রাব্বাল আলামীন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়েদিনা ...